Saturday, April 4, 2026

ভারতীয় দলে রাহানের প্রত্যাবর্তন নিয়ে কী বললেন সৌরভ?

Date:

Share post:

আসন্ন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অজিঙ্কে রাহানে। শ্রেয়স আইয়রের চোট, তার জায়গায় দলে আসেন রাহানে। আর রাহানের ভারতীয় দলে প্রত‍্যাবর্তনে খুশি ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

একটি অনুষ্ঠানে রাহানের ভারতীয় দলে ফেরা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “রাহানেকে আমি বরাবর পছন্দ করি। ভারতের হয়ে সব সময়েই ভাল খেলেছে ও। সুযোগ কিন্তু রোজ রোজ আসে না। যদি বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম একাদশে রাহানেকে রাখা হয়, তা হলে তা পুরোপুরি কাজে লাগাবে ও। আমার তরফ থেকে ওর জন্যে সব রকম শুভেচ্ছা রইল।”

এদিকে চোটের কারণে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন কে এল রাহুল। রাহুল না থাকায় দলের ক্ষতি বলে মনে করছেন মহারাজ। এই নিয়ে তিনি বলেন,” খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি শুনেছি শুধু আইপিএলই নয়, বিশ্ব টেস্ট ফাইনাল থেকেও ছিটকে গিয়েছে ও। ফিজিওরাই বলতে পারবেন ওর চোট কতটা গুরুতর। চোট খেলাধুলোরই অংশ। সারা বছর ধরে এই ছেলেরা খেলে। তাই চোট-আঘাত হতেই পারে। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।”

আরও পড়ুন:লখনৌকে ৫৬ রানে হারাল গুজরাত, দুরন্ত ইনিংস ঋদ্বিমান-শুভমনের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...