Friday, April 3, 2026

প্রাথমিক নিয়োগ দু.র্নীতির তদন্তে CBI সিটের প্রধান বদল! হাই কোর্টের নির্দেশে নয়া দায়িত্বে বঙ্গ তনয়

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ মতো সরিয়ে দেওয়া হল প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের (CBI) সিটের (SIT) প্রধান ধরমবীর সিংকে (Dharamveer Singh)। তাঁর পরিবর্তে নতুন দায়িত্ব পেলেন বাঙালি সিবিআই আধিকারিক কল্যাণ ভট্টাচার্য (Kalyan Bhattacharya)। এতদিন এই তদন্তে সিবিআই সিটের প্রধান ছিলেন ধরমবীর। এবার সেই জায়গায় নয়া দায়িত্ব সামলাবেন এই বঙ্গ তনয়।

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) এজলাসে মামলা চলাকালীন ধরমবীর সিং নিজেই সিটের সব দায়িত্ব থেকে সরার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। পাশাপাশি তিনি আর সিবিআইয়ের চাকরি আর করতে চান না বলেও জানিয়েছিলেন। তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, কোনও বাঙালি আধিকারিককে সিট প্রধানের দায়িত্ব দেওয়ার।

তবে বর্তমানে প্রাথমিক নিয়োগ দুর্নীতির দুটি মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) এজলাসে। জানা গিয়েছে, সিবিআই-র সিট প্রধান ধরমবীর তাঁর কাছেও আবেদন জানিয়েছিলেন। এরপরই সোমবার সিট প্রধান হিসেবে ধরমবীরকে সরিয়ে দিল হাই কোর্ট। আর তাঁর জায়গায় দায়িত্বে পেলেন বঙ্গ তনয় কল্যাণ ভট্টাচার্য।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...