Tuesday, June 23, 2026

ঝড়বৃষ্টির আশঙ্কা, ধনধান্য স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে রবীন্দ্রজয়ন্তী পালন: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ঘূর্ণিঝড়, বৃষ্টির আশঙ্কায় রাজ্য সরকারের তরফ থেকে ধনধান্য স্টেডিয়ামে (Dhandhanya Stadium) পালিত হবে রবীন্দ্রজয়ন্তী। ২৫ বৈশাখ বিকেল চারটে থেকে অনুষ্ঠান হবে বলে সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রত্যেক বছরই রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্রসদনের সামনে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান হয়। রবীন্দ্রসদনের সামনেও অনুষ্ঠান হবে। কিন্তু মূল অনুষ্ঠান হবে আলিপুরের নব নির্মিত ধনধান্য স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী জানান, মোকা-র জেরে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। শিল্পীদের তালিকায়ও জানিয়ে দেন মমতা। বলেন, ইন্দ্রনীল সেন, প্রতুল মুখোপাধ্যায়, জয় গোস্বামী, মনোময় ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচী, বাবুল সুপ্রিয়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, ইন্দ্রাণী সেন, সুবোধ সরকার, রাঘব চট্টোপাধ্যায়, সুরজিৎ, সৌমিত্র, শান্তনু রায়চৌধুরী। মুখ্যমন্ত্রী জানান, “এই অনুষ্ঠানে সাংবাদিক এবং পড়ুয়াদের বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি। রবীন্দ্র সংস্কৃতির ধারা প্রবাহিত হোক। বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ুক।“ তিনি বলেন, যাঁদের কার্ড আছে তাঁদের, ও যাঁদের আমন্ত্রণ পত্র নেই তাঁরাও অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন। এবিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।

সাংবাদিক বৈঠকের পরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তাও দেন মমতা। সেখানে পাড়ায় পাড়ায় যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রজয়ন্তী পালনের কথা বলেন তিনি।

আরও পড়ুন:প্রাথমিক নিয়োগ দু.র্নীতির তদন্তে CBI সিটের প্রধান বদল! হাই কোর্টের নির্দেশে নয়া দায়িত্বে বঙ্গ তনয়

 

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...