Saturday, April 4, 2026

চণ্ডীপুরের ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআইকে!ফের হাইকোর্টে শুভেন্দু

Date:

Share post:

চণ্ডীপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি। এই পরিস্থিতিতেই সোমবার কলকাতা হাইকোর্টে চণ্ডীপুরের দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, যে রুটে কনভয় যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য।আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:ফের ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান! নি*হত ৩ মহিলা


গত ৪ মে, রাত ১০টা নাগাদ চণ্ডীপুরের কাছে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়।স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর ঘটনাস্থলে দাঁড়ায়নি শুভেন্দুর কনভয়। আহত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপরই উত্তেজিত জনতা ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন।এরপরই শুভেন্দুকে গ্রেফতারির দাবিতে সরব হন স্থানীয়রা। শুক্রবার সকালে ওই গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে গ্রেফতার করা হয়। শনিবারই জামিনে মুক্তি পান তিনি। এই ঘটনার প্রতিবাদে সরব হয় তৃণমূল। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, সায়ন্তিকা ভট্টাচার্য, তন্ময় ঘোষ, জয়া দত্ত, সুদীপ রাহা-সহ অন্যান্য প্রতিনিধিরা। নিহতের পরিবারকে সমবেদনা জানান তাঁরা। আশ্বাস মতো ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।


ইতিমধ্যেই চণ্ডীপুর থানার পুলিশ শুভেন্দু অধিকারীর কনভয়ের চার জনকে নোটিস পাঠায়। সোমবার এই ঘটনার তদন্তে চণ্ডীপুরে পৌঁছেছে সিআইডি আধিকারিকরা। তবে এবার সেই তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার আবেদন জানালেন শুভেন্দু।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...