Saturday, April 4, 2026

কেরলে নৌকাডুবিতে মৃ.তের সংখ্যা ২০ পার!টুইটে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

কেরলে নৌকাডুবিতে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ৭ জন ভর্তি রয়েছে। স্বভাবতই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:কেরলে হাউসবোটে ডুবে ম*র্মান্তিক দু.র্ঘটনা! কমপক্ষে ১১ জনের মৃ*ত্যু
কেরলের মালাপ্পুরমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র থুভাল থিরাম। রবিবার সন্ধ্যায় সেখানেই একটি জলাশয়ে হাউসবোটে রাত কাটাচ্ছিলেন পর্যটকেরা। ওই হাউসবোটে মোট ৪০ জন ছিলেন। আচমকাই হাউসবোটটি উল্টে যায়। সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দ্রুত উদ্ধারকাজে হাত লাগায় তারা।গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ।

কেরলের মন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন মৃতদের মধ্যে অধিকাংশই শিশু রয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া, দুর্ঘটনাগ্রস্ত হাউসবোটটির নীচে অনেকে আটকে রয়েছেন বলে অনুমান উদ্ধারকারীদের। তাঁদের উদ্ধার চেষ্টা চলছে।



দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তিনি মালাপ্পুরমের জেলাশাসককে বিপর্যয় মোকাবিলাবাহিনীর সঙ্গে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন। সোমবার সকালের সরকারি কর্মসূচি বাতিল করে সকালেই দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...