Tuesday, June 23, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রবিবার আইপিএল-এর দ্বিতীয় ম‍্যাচে রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। সঞ্জু স‍্যামসনের দলকে ৪ উইকেটে হারাল হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে অর্ধশতরান অভিষেক শর্মার। ব‍্যর্থ জস বাটলারের ৯৫। ব‍্যর্থ চ‍্যাহালের চার উইকেট।

২) বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে ক্লাব আধুনিকীকরণে চমক দিল ইস্টবেঙ্গল। ক্লাবের নবনির্মিত মেম্বার্স লাউঞ্জের উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নতুন মরশুমের আগেই সদস্য, সমর্থক ও লাল-হলুদ পরিবারকে উপহার ক্লাবের।

৩) রবিবার আইপিএল-এর প্রথম ম‍্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল গুজরাত টাইটান্স। লখনৌকে ৫৬ রানে হারাল হার্দিক পান্ডিয়ার গুজরাত। সৌজন্যে ঋদ্বিমান সাহা, শুভমন গিলের ঝড়ো ব‍্যাটিং। এবং বল হাতে মোহিত শর্মার বল হাতে চার উইকেট।

৪) গুজরাতের হয়ে ঝড়ো ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নেমে ৪৩ বলে ৮১ রান করেন তিনি। অর্ধশতরান করতেই নজির গড়েন ঋদ্ধি। ঋদ্ধির এই ইনিংস মনে ধরেছে বিরাট কোহলির।

 

৫) চলতি আইপিএল-এ একেবারে ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। চেন্নাই বিরুদ্ধে শূন‍্য রানে আউট হতেই আইপিএলে ১৬টা ইনিংসে শূন্য রান করার লজ্জার রেকর্ড গড়েন রোহিত। রোহিতের পারফরম্যান্সে বিরক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...