Tuesday, June 23, 2026

বাঙালি ভাবাবেগে শান দিতে রবীন্দ্রজয়ন্তীকে বেছে নিলেন অমিত শাহ, রাতেই পা রাখবেন শহরে

Date:

Share post:

এখনও মাস পেরোয়নি, চৈত্র সংক্রান্তিতে দু’দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ। সফরসূচির পুরোটাই ছিল রাজনৈতিক কর্মকাণ্ডে ভরা। তখনই জানিয়েছিলেন পঁচিশে বৈশাখের সময় অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীতে ফের বাংলায় আসবেন তিনি। সেই মতো আজ, সোমবার রাত সাড়ে ১০টায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন:কেরলে নৌকাডুবিতে মৃ.তের সংখ্যা ২০ পার!টুইটে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

তবে এবার সফরে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন অমিত শাহ। এখনও যা সফরসূচি স্থির আছে তাতে মঙ্গলবার দিনভর তিনটি কর্মসূচি সেরে সন্ধ্যে ৭টা ৫০ নাগাদ কলকাতা ছাড়বেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে ২টি অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। প্রথমটি সকালে। ১০টা ৪০-এ পৌছবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। রবীন্দ্রমূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। মিনিট ২০ জোড়াসাঁকোয় থেকে অমিত শাহ রওনা দেবেন ভারত-বাংলাদেশ সীমানার পেট্রাপোলে। বেলা ১২টা থেকে পরপর পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন, ইন্দো-বাংলার দ্বিতীয় কার্গো গেটের শিলান্যাস ও সীমান্ত পরিদর্শন করবেন। এরপর মধ্যাহ্নভোজ সেরে কলকাতায় রওনা দেবেন। কলকাতায় ফিরে দুপুরে নিউটাউনের হোটেলে রাজ্য শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক করতে পারেন শাহ। এরপর সন্ধেয় সায়েন্সসিটিতে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তারপর সন্ধ্যে ৭টা ৫০ নাগাদ কলকাতা ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।



এর আগে বাংলা নববর্ষের সময়ও রাজ্যে এসেছিলেন অমিত শাহ। চৈত্র সংক্রান্তিতে বীরভূমে দলের সভা থেকে ২০২৪-এর লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন। ফের একবার বাঙালি আবেগে শান দিতে রবীন্দ্র জয়ন্তীকে বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...