Saturday, April 4, 2026

দলকে চাঙ্গা করতে বিরাটের উদাহরণ ধোনির

Date:

Share post:

নিজের দল চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের তাতাতে বিরাট কোহলির উদাহরণ দিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি চেন্নাইয়ের ড্রেসিংরুমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, দলকে চাঙ্গা করতে বিরাটের নাম উল্লেখ করেন ধোনি।

শনিবার ঘরের মাঠে চেন্নাই হারিয়ে দেয় মুম্বইকে। তারপরেই সাজঘরে ফিরে দিল্লি বনাম বেঙ্গালুরু ম্যাচে চোখ রেখেছিলেন ক্রিকেটাররা। ধোনিও সেই ম্যাচ দেখছিলেন। হঠাৎই বলে ওঠেন, “বিরাট কখনও এ ভাবে প্রথম বল খেলে না। সব সময় সে এখানে খেলে।” কার উদ্দেশে ধোনি এই কথা বলেছেন সেটা অবশ্য স্বল্প সময়ের ভিডিওটি দেখে বোঝা যায়নি।

মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির সম্পর্ক কতটা মধুর, সে নিয়ে অসংখ্য উদাহরণ রয়েছে।বারবার তার প্রমাণও পাওয়া যায়। বিরাটের মুখে শোনা যায় তাঁর খারপ সময়ে পাশে ছিলেন ধোনি।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতী দলে রাহুলের পরিবর্তে এলেন ইশান


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...