Saturday, April 4, 2026

ইস্টবেঙ্গলের চমক, লাল-হলুদে মেম্বার্স লাউঞ্জ

Date:

Share post:

ইস্টবেঙ্গলের চমক। বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে ক্লাব আধুনিকীকরণে চমক দিল ইস্টবেঙ্গল। ক্লাবের নবনির্মিত মেম্বার্স লাউঞ্জের উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নতুন মরশুমের আগেই সদস্য, সমর্থক ও লাল-হলুদ পরিবারকে উপহার ক্লাবের।

রবিবার সন্ধ্যায় ক্লাব তাঁবুতে এক অনুষ্ঠানে মেম্বার্স লাউঞ্জের উদ্বোধনে রীতিমতো চাঁদের হাট। মেয়রের পাশাপাশি অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন বিভিন্ন স্পনসর কর্তা এবং ক্লাবের একঝাঁক প্রাক্তন ফুটবলার। ছিলেন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সুরেশ চৌধুরীর নাতি অমরেশ চৌধুরী। নবনির্মিত মেম্বার্স লাউঞ্জ প্রতিদিন দুপুর ১২টা থেকে খোলা থাকবে। লাঞ্চ থেকে ডিনারে ভারতীয়, চাইনিজ, কন্টিনেন্টাল এবং যে কোনওরকমের স্ন্যাকস পাওয়া যাবে। এছাড়াও সবরকমের নরম পানীয় এবং হার্ড ড্রিঙ্কস এখানে পাওয়া যাবে। লাউঞ্জের উদ্বোধন করে মেয়র ববি হাকিম বললেন, ‘‘ইস্টবেঙ্গল ক্লাবে আধুনিকীকরণ দেখে খুব ভাল লাগছে। ফুটবলে হয়তো খারাপ সময় চলছে। আশা করি, দ্রুত ঘুরে দাঁড়িয়ে ট্রফি জয় শুরু করবে দল।’’

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার কর্তাদের বার্তা দিয়ে বললেন, ‘‘মোহনবাগানের স্পনসর, বিনিয়োগকারীরা যখন ভাল ফুটবলার সই করাতে কার্পণ্য করছে না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ছে তারা। অথচ, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারীরা কোনওমতে একটা দল নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি চাই, ওরাও শক্তিশালী দল গড়ুক। ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য, গরিমা অক্ষত থাকুক। শুধু মাঠে মোহনবাগান-ইস্টবেঙ্গল লড়াই নয়, দলগঠন নিয়ে স্পনসর-লগ্নিকারীদের মধ্যেও লড়াই জারি থাকুক। এটাই আমরা চাই।’’

আরও পড়ুন:ব‍‍্যর্থ বাটলারের ৯৫, রাজস্থানকে ৪ উইকেটে হারাল হায়দরাবাদ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...