Wednesday, June 24, 2026

সেনায় ফের নারীশক্তির জয়গান: LOC-তে এবার মহিলা অফিসার নিয়োগে সিলমোহর

Date:

Share post:

সীমান্ত রক্ষায় ভারতীয় সেনাবাহিনীতে(Indian Army) নারী শক্তিকে কাজে লাগানোর পথে হেঁটেছে কেন্দ্র। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক যুগান্তকারী সিদ্ধান্তের পর ফের বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক(defence ministry)। জানানো হয়েছে এবার নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনী বিশেষ শাখায় মোতায়েন করা হবে মহিলা আধিকারিকদের। পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় বিশেষভাবে সক্ষম ওই বাহিনীর সদর দপ্তরেও মহিলা আধিকারিকদের নিয়োগ করা হবে। সম্প্রতি এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, টিউটোরিয়াল আর্মি বা বিপর্যয় মোকাবিলায় কাজ করার সেনার বিশেষ বাহিনীতে মহিলা অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছেন রাজনাথ সিং। নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন থাকা সেনাবাহিনীর এই শাখার ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টে তাঁদের নিয়োগ করা হবে। পাশাপাশি দিল্লিতে সদর দপ্তর এবং ডিরেক্টর জেনারেলের দপ্তরে প্রয়োজনমতো কাজ করতে পারবেন মহিলা আধিকারিকরা। বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে এসব কাজের জন্য পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে যথেষ্ট যোগ্যতার সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন মহিলারাও। দেশের কাজ করতে তাঁদের উচ্চাশাও পূরণ হওয়া দরকার। আর সেদিকে নজর রেখেই কেন্দ্রের এই সিদ্ধান্ত।

কিন্তু কী এই টিউটোরিয়াল আর্মি? মূলত শারীরিকভাবে দক্ষ সাধারন নাগরিক ও সেনায় প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকদের সমন্বয়ে তৈরি এই বাহিনী যারা কাজ করে বিপর্যয় মোকাবিলায়। প্রতিবছরই বাহিনী প্রশিক্ষণ হয়। সীমান্তের দুর্গম এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই বাহিনীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এবার সেই কাজেই নারীর ক্ষমতায়ন। নিয়ন্ত্রণ রেখার কাছেও এবার থেকে মোতায়েন থাকবেন মহিলারা। এই মর্মে প্রয়োজনীয় আইন সংশোধনের পথে হেঁটেছে প্রতিরক্ষা মন্ত্রক।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...