Saturday, June 27, 2026

মা.দক মাম.লায় এবার অদ্ভুত আবেদন বাংলাদেশি অভিনেত্রীর!

Date:

Share post:

বাংলাদেশি অভিনেত্রী পরীমণির (Bangladesh Actor Parimani) সঙ্গে বিতর্ক যেন শিরোনাম হয়ে গেছে। এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত যখন অভিনেত্রীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (Narcotics Control Act) গ্রেফতার করা হয়েছে। এবার আদালতে অদ্ভুত আবেদন করলেন পরীমণি (Parimani)। তাঁর আইনজীবী শাহিনুজ্জামান শাহিন জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ এবং মামলাকে চূড়ান্ত ভাবে স্থগিত করার অনুরোধ নিয়ে আদালতের দ্বারস্থ অভিনেত্রী।

এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে চলতি বছর জানুয়ারি মাসে প্রধান বিচারপতি এই মামলা ছমাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। অভিনেত্রীর বিরুদ্ধে অন্য একটি মামলাও চলছে । সেই মামলার তদন্ত সবার আগামী ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। ২০২১ সালে বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমণির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের দামি মদ সহ অন্যান্য মাদকদ্রব্যও উদ্ধার করে পুলিশ। যা বাজেয়াপ্ত করার পাশাপাশি নায়িকাকে গ্রেফতারও করে পুলিশ। পরে অবশ্য তাঁকে জামিনে মুক্ত করা হয়। নায়িকার ফ্যানেরা অবশ্য পুরোটা সাজানো ঘটনা বলে আখ্যা দিয়েছেন। তাঁদের মতে ঢাকা ক্লাবকাণ্ডে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে পরীমণি ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগ আনার কারণে এভাবে অভিনেত্রীকে বদনাম করার চেষ্টা হয়েছে। গত ৮ মার্চ নায়িকার বিরুদ্ধে হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এবার পরীমণির নতুন আবেদনের ক্ষেত্রে আদালতের উত্তর কী হয় এখন সেটাই দেখার।

 

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...