Wednesday, March 11, 2026

মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস!নিহত কমপক্ষে ১৫, আহত ২৫

Date:

Share post:

মধ্যপ্রদেশে সেতু থেকে নদীতে যাত্রীবোঝাই বাস পড়ে ভয়াবহ দুর্ঘটনা।মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিহত ১৫ জন বলে পুলিশ জানিয়েছে। বেশ কয়েকজন আহত। তাঁদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছেছে। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন:বিশ্বকবির জন্মজয়ন্তীতে রাজ্যজুড়ে চলছে অনুষ্ঠান

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খারগোন জেলায়। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি ব্রিজ থেকে পড়ে যায়। এর ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। আহত ২০-২৫ জন। খবর পাওয়ামাত্র পুলিশ এবং আপতকালীন বাহিনী উদ্ধার কাজে নামে। তাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
এই দুর্টঘনায় শোকপ্রকাশ  করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । ইতিমধ্যেই গোটা টনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এমনকী মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে এককালীন ক্ষতিপূরণ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।



অন্যদিকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।

 

 

 

spot_img

Related articles

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো...

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...

ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে বিশেষ সম্মাননা ম্যানচেস্টার ইউনাইটেডের, বুধেই রওনা মহারাজের

লর্ডসের বুকে জামা উড়িয়ে ভারতীয় ক্রিকেটের দাপট প্রতিষ্ঠিত করেছিলেন যে বাঙালি, এবার ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় তাঁকে সম্মানিত করতে...