Saturday, June 20, 2026

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণার ভুয়ো বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি

Date:

Share post:

আগামী ১০দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশের খবর সামনে আসার কিছুক্ষণ পরেই উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণার খবর ছড়ালো নেট মাধ্যমে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা গেল সেই বিজ্ঞপ্তিটি (Notice) ভুয়ো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ মে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ১১ টায় ফল প্রকাশিত হবে। নোটিশের নীচে রীতিমতো স্বাক্ষর রয়েছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের (Chiranjit Bhattachaya)। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সভাপতি জানান, বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো। বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। সূত্রের খবর, বুধবারই সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে পারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

এদিনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিত দেন, আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। এরই মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা হওয়ায় কিছুটা অবাক হয় শিক্ষামহল। তারপরেই জানা যায়, নোটিশটি ফেক।

আরও পড়ুন:শাহী-সভা শুরুর আগে সায়েন্স সিটিতে বিশৃঙ্খলা, পাসকে কেন্দ্র করে হাতাহাতি দর্শকদের

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...