Saturday, June 27, 2026

মঙ্গলের সন্ধেতেই তৈরি ঘূর্ণিঝড়, আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত হাওয়া অফিসের!

Date:

Share post:

মোকা (Mocha) নিয়ে উদ্বেগ বাড়ছে।সোমবারের পর থেকে এখনও পর্যন্ত নিম্নচাপ (Depression) আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সন্ধ্যের মধ্যে গভীর নিম্নচাপ এবং আগামী ১০ তারিখে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এটির সম্ভাব্য গতিপথ হল, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আগামী ১২ তারিখে বাঁক নিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে এগোবে। এর ফলে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। আজ ৯ তারিখ দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি আজ তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। এই জেলাগুলোতে আগামিকাল তাপমাত্রা বাড়বে। ১০ তারিখ কলকাতা এবং পূর্ব মেদিনীপুর বাদ দিয়ে সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। ১১ তারিখ সামান্য তাপমাত্রা একটু কমবে। কিন্তু পশ্চিমের জেলাগুলোতে ১১ তারিখ তাপ প্রবাহের সতর্কবার্তা জাড়ি থাকবে। ১২ এবং ১৩ দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকছে ১১ তারিখ পর্যন্ত। দার্জিলিং জলপাইগুড়ি ও কালিংপং এ আগামী ২৪ ঘণ্টায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা।আজ ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে নিকোবার আইল্যান্ডে ও আন্দামানে।দশ তারিখ এবং ১১ তারিখ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়ের হাওয়ার বেড়ে ৮০ থেকে ৯০ হবে। ১২ তারিখ আবার হাওয়ার গতি সামান্য কমবে। ১৩ তারিখ সেটা কমে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হবে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বিধি-নিষেধ জারি করা হয়েছে।

আরও পড়ুন:ট্রাফিক পুলিশকে বনেটে তুলে গাড়ি ছোটালেন ছাত্র! তারপর..

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...