Saturday, June 27, 2026

তারাপীঠ মন্দিরে পুজো দিলেন অভিষেক, আরতি শেষে হাসিমুখে শুভেচ্ছা বিনিময়!

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ নিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার এই যাত্রার ১৫ তম দিনেও সেই প্রথম দিনের মতোই স্বতঃস্ফূর্ত উন্মাদনার ছবি চোখে পড়ল। পঁচিশে বৈশাখ কবিগুরু স্মৃতিধন্য বীরভূমে (Birbhum) অভিষেকের আগমনে সকাল থেকেই কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। নলহাটি থেকে বীরভূমের মুরারই, কিংবা হাঁসনের বিধানসভার মানুষের সঙ্গে আলাপচারিতা- স্বতঃস্ফূর্ত অভিষেক (Abhishek Banerjee), মুখে সেই অমলিন সারল্যের হাসি।

সকাল থেকে এত মানুষের সঙ্গে জনসংযোগ করার পরও ক্লান্তিহীন তৃণমূল কংগ্রেসের সৈনিক সন্ধ্যায় পৌঁছে গেলেন পুণ্যতীর্থ তারাপীঠ মন্দিরে (Tarapith Temple)। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার ছুঁয়ে দেখতে উপচে পড়া ভিড় মন্দির চত্বরে। কোনও বিশেষ সুবিধা নেওয়া নয় বরং একেবারে সাধারণ ভক্তদের মতোই মন্দিরে প্রবেশ করে সেখানকার নিয়ম মেনে অভিষেক গেলেন তারামার দর্শনে। সেখানে পুরোহিতের পরামর্শ মতো পঞ্চ প্রদীপ থেকে শুরু করে চামর পর্যন্ত রীতি মেনে আরতি করলেন। ততক্ষণে ভিড় বাড়তে শুরু করেছে মন্দিরে। পুজোর পর ফের চলে এলেন সাধারণ মানুষের মাঝে। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। আবদার মেনে হাত মেলালেন সবার সঙ্গে। রাতে অধিবেশন, তাই তারাপীঠ মন্দির থেকে ফের নবজোয়ারের পরবর্তী পদক্ষেপের উদ্দেশ্যে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


 

Related articles

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...