Saturday, June 27, 2026

শান্তিনিকেতন নয়, জোড়াসাঁকো রবীন্দ্রনাথের জন্মস্থান, শাহকে খোঁচা মেরে যা বললো তৃণমূল

Date:

Share post:

আজ, মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীতে (Rabindra Birth Anniversary) বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন একাধিক কর্মসূচিতে অংশ নেন শাহ। প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অনুষ্ঠানে অংশ নেন। এরপর পেট্রাপোল সীমান্তে বিএসএফ-এর অনুষ্ঠানে যোগ দেন। সন্ধ্যায় সায়েন্স সিটিতে ফের রবীন্দ্র জয়ন্তীর অপর একটি অনুষ্ঠানে যোগ দেন। অন্যদিকে, কবিগুরুকে (Rabindranath Tagore)  শ্রদ্ধা-সম্মান জানাতে নয়, রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) মনে করছে রাজনৈতিক উদ্দেশ্যেই রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে এসেছেন অমিত শাহ। রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে বাঙালি আবেগে শান দেওয়াই লক্ষ্য। বরং, এই সময় তাঁর অশান্ত মণিপুরে যাওয়া উচিত।

এদিকে, তৃণমূলের তরফে আগেই শাহের উদ্দেশে পাঁচ প্রশ্ন রাখা হয়েছিল। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik) ও শশী পাঁজা (Sashi Panja) দাবি করলেন, অমিত শাহ একটা প্রশ্নেরও জবাব দিতে পারেননি।

তৃণমূলের প্রশ্ন উত্তর-পূর্বের মনিপুর জ্বলছে। কেন এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না সেই প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল? তৃণমূলের দাবি, এমন ঘটনা বাংলায় হলে ফ্যাক্ট ফাইন্ডিংয়ে এতক্ষণে একের পর এক কেন্দ্রীয় টিম পাঠিয়ে দিতেন এই অমিত শাহ। ১০০ দিনের কাজ-সহ বাংলার প্রাপ্য টাকা আটকে রেখে রাজ্যের মানুষকে ভাতে মারা হচ্ছে কেন? সেইসঙ্গে ইডির চার্জশিটে বিএসএফ-এর নাম থাকা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চেয়েছিল তৃণমূল। কৈলাস বিজয়বর্গীয়র মহিলাদের সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্যের কথা টেনেও শাহের বিবৃতি চেয়েছিল তৃণমূল।

সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কটাক্ষের সুরে আরও বলল, অমিত শাহ অন্তত বাংলায় এসে একটি শিক্ষালাভ করে গেলেন। শাহকে খোঁচা মেরে পার্থ ভৌমিক বলেন, “এর আগে বাংলায় এসে অমিত শাহ বলেছিলেন, শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জন্মস্থান। এবার অন্তত শিক্ষালাভ করে গেলেন যে শান্তিনিকেতন নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তাঁর জন্ম হয়েছিল।”


 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...