Monday, April 6, 2026

কেকেআরের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়লেন গব্বর

Date:

Share post:

সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৫ উইকেটে হারে পাঞ্জাব কিংস। এই ম‍্যাচে খেলতে নেমে কেকেআরের বিরুদ্ধে ৫৭ রান করেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। আর এই রান করতেই নজির গড়েন গব্বর। ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারদের নজির।

সোমবার শিখর ৫৭ রানের ইনিংস সাজান, ৯টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। অর্ধশতরান করতে তৃতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ৫০টি অর্ধশতরান করার কৃতিত্ব অর্জন করেন গব্বর। শিখরের আগে আগে এই মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি এবং ওয়ার্নার। চলতি আইপিএলে এখনও পযর্ন্ত আটটি ম্যাচ খেলে তিনটি অর্ধশতরান হয়ে গিয়েছে ধাওয়ানের।

এদিকে কলকাতার বিরুদ্ধে হারের প্রধান কারণও চিহ্নিত করেছেন ধাওয়ান। ম‍্যাচ হারের কারণ হিসাবে তিনি বলেন, “আমাদের হাতে ভাল অফ স্পিনার নেই। ফলে বাঁহাতি ব্যাটারদের রান তোলার গতি আমরা আটকাতে পারিনি। উইকেটে বল পড়ে ভালই ঘুরছিল। ভাল বাঁহাতি স্পিনার থাকলে সুবিধা হত। এই জায়গায় আমরা খানিকটা পিছিয়ে গিয়েছিলাম।”

আরও পড়ুন:আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিল খাপ পঞ্চায়েত

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...