Monday, April 6, 2026

মণিপুর না গিয়ে বাংলায়! শাহর বঙ্গ সফরকে তী.ব্র আক্র.মণ ফিরহাদের

Date:

Share post:

২০২৪-এ লোকসভা নির্বাচন। সেই কারণে অগ্নিগর্ভ মণিপুর না গিয়ে বাংলায় রবীন্দ্রজয়ন্তী পালনে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২৫ বৈশাখ সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকালে সকালে ঠাকুরবাড়িতে যান ফিরহাদ। সেখানে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেই শাহ বঙ্গসফর নিয়ে ফিরহাদকে প্রশ্ন করা হলে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “মণিপুর BJP শাসিত রাজ্য। সেখানে জাতি সংঘর্ষ হচ্ছে। লুঠপাট চলছে। প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওঁর ওখানে যাওয়ার দরকার ছিল। অথচ সেখানে না গিয়ে, বাংলায় আসছেন। ২০২৪-এ লোকসভা নির্বাচন। তাই রাজনীতি করছেন।”

পয়লা বৈশাখের সময় বঙ্গসফরে এসে লোকসভা নির্বাচনে বিজেপি-র জন্য ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। সেই মন্তব্যকে এদিন পাল্টা আক্রমণ করেন ফিরহাদ। বলেন, “৩৫ হবে না ওঁদের। স্বপ্ন হয়েই থেকে যাবে। বাঙালির ঘরে যত ভাইবোন সব এক হোক, এক হোক।” রাজ্যের মন্ত্রীর তথা কলকাতার মেয়রের কথায়, ২০২১-এও বাঙালির আবেগকে ছুঁতে পারেনি বিজেপি, ২০২৪-এও পারবে না।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...