Monday, April 6, 2026

জম্মু ও কাশ্মীরের চেয়েও বড় লিথিয়াম খনির সন্ধান মিলল রাজস্থানে

Date:

Share post:

জম্মু কাশ্মীরে(Jammu Kashmir) গত ফেব্রুয়ারি মাসে মিলেছিল দেশের প্রথম লিথিয়াম খনির(Lithium Mine) সন্ধান। মাত্র ৩ মাসের মধ্যে আরও এক লিথিয়াম খনির সন্ধান মিলল ভারতে(India)। লিথিয়ামের পরিমাণের দিক থেকে এই খনি উপত্যকার থেকে আরও বড়। বিজ্ঞানীদের অনুমান রাজস্থানে পাওয়া এই লিথিয়াম খনি দেশের মোট চাহিদার ৮০ শতাংশ মেটানোর ক্ষমতা রাখে।

রাজস্থানের(Rajsthan) নাগপুর জেলার দেগানায় পাওয়া গিয়েছে এই লিথিয়াম খনি। সেরাজ্যের প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। এই মুহূর্তে ভারত লিথিয়াম, নিকেল ও কোবাল্টের মতো খনিজ পদার্থের জন্য বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীল। জম্মু ও কাশ্মীরের পর রাজস্থান, পরপর দুই রাজ্যে লিথিয়াম খনির সন্ধান এই পরিস্থিতি অনেকটাই বদলাবে বলেই মনে করা হচ্ছে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতেই মূলত ব্যবহৃত হয় লিথিয়াম। জম্মু কাশ্মীরের পর রাজস্থানে আরও এক খনির সন্ধান মেলায় ভারতে আগামিদিনে লিথিয়াম আরও সস্তা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

গত ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরে সন্ধান মিলেছিল দেশের প্রথম লিথিয়াম খনির। মোট ৫৯ লক্ষ টন লিথিয়াম ওখানে রয়েছে বলে অনুমান। কেন্দ্রীয় খনি মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছিল লিথিয়াম (Lithium) ও সোনা মিশ্রিত ৫১টি মিনারেল ব্লক সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...