Saturday, April 4, 2026

পাঞ্জাবকে ৫ উইকেটে হারাল কলকাতা

Date:

Share post:

আইপিএল-এ প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। এদিন পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফের ভেসে থাকল নাইট ব্রিগেড। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে অর্ধশতরান অধিনায়ক শিখর ধাওয়ানের। ৫৭ রান করেন তিনি। লিভিংস্টোন করেন ১৫ রান। রাজাপাকসা করেন শূন‍্য। সাম কুরান করেন ৪ রান। কেকেআরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। দুটি উইকেট নেন হর্ষিত রানা। একটি করে উইকেট নেন সুয়াস শর্মা এবং নীতীশ রানা।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় কেকেআর। সৌজন্যে আন্দ্রে রাসেল। ৪২ রান করেন তিনি। ৫১ রান করেন অধিনায়ক নীতীশ রানা। ৩৮ রান করেন জেসন রয়। গুরবাজ করেন ১৫ রান। ২১ রানে অপরাজিত রিঙ্কু সিং। পাঞ্জাবের হয়ে দুই উইকেট নেন রাহুল চাহার। একটি করে উইকেট নেন নাথান ইলিস এবং হরপ্রীত।

আরও পড়ুন:দলকে চাঙ্গা করতে বিরাটের উদাহরণ ধোনির

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...