Tuesday, April 7, 2026

রেকর্ড অর্থে সৌদির ক্লাবে মেসি: রিপোর্ট

Date:

Share post:

পিএসজি ছাড়তে চলেছেন লিওনেল মেসি। অনুসরণ করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পথ। এমনটাই খবর বিশ্ব ফুটবলে। এক বিশ্ব সংবাদসংস্থার দাবি, সৌদি আরবের ক্লাবে সই করেছেন লিও। যদিও সৌদির কোন ক্লাবে সই করছেন মেসি, সেটা বলা হয়নি। সূত্রের খবর রেকর্ড অর্থে সই করেছেন আর্জেন্তাইন সুপারস্টার। এই তথ্য সত্যি হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর মেসি হবেন দ্বিতীয় ফুটবলার যিনি সৌদি আরবে খেলবেন। চলতি মরশুমেই শেষ হতে চলেছে পিএসজির সঙ্গে মেসির চুক্তি। মেসিকে রেকর্ড অর্থে র প্রস্তাব দিয়েছে আল হিলাল।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বিশ্ব সংবাদসংস্থাকে বলেন, “মেসি ইতমধ্যেই চুক্তিপত্রে সই করে দিয়েছে। ও সৌদি আরবে আগামী মরশুমে খেলবে। এটা একটা বিশেষ চুক্তি। বিশাল অঙ্কের। আমরা এই চুক্তি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাই না।”

এদিকে সূত্রের খবর, বার্সিলোনার সের্জিও বুসকেতস ও জর্ডি আলবাকেও সই করানোর বিষয়ে আগ্রহী সৌদির ক্লাব আল হিলাল। রিপোর্ট অনুযায়ী, চলতি মরশুমের শেষেই ক্লাব ছাড়ছেন বুসকেতস। ইতিমধ্যেই আল হিলালের প্রস্তাবে রাজি হয়েছেন তিনি।

কয়েক দিন আগে মেসিকে দু’সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল পিএসজি। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় তাঁকে এই নিয়ে শাস্তি দেয় ক্লাব। যদিও সম্প্রতি পিএসজি-র হয়ে অনুশীলনেও ফিরেছেন লিও।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণার ভুয়ো বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি

 

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...