Tuesday, April 7, 2026

ট্রাফিক পুলিশকে বনেটে তুলে গাড়ি ছোটালেন ছাত্র! তারপর..

Date:

Share post:

এ কী কাণ্ড! স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা দায়। ট্রাফিক নিয়ম না মেনে উল্টে ট্রাফিক পুলিশকে (Traffic Police) শাস্তি দেওয়ার ধৃষ্টতা দেখালেন রাজস্থানের (Rajasthan) এক ছাত্র। ওমরাম দেভাসি(Omram Debhashi) নামের অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দিনে দুপুরে যেভাবে ট্রাফিক পুলিশকে (Traffic Police) বনেটে তুলে প্রায় আধ কিলোমিটার ছুটল এক ছাত্রের গাড়ি, তাতে রীতিমতো অবাক পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ।

ডিউটি করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা বসত প্রাণ হারান ট্রাফিক পুলিশ কর্মীরা। কিন্তু রাজস্থানের (Rajasthan) যোধপুরে যে কাণ্ড হল সেখান থেকে অনেক প্রশ্ন জন্ম নিচ্ছে। কানে ফোন নিয়ে ছাত্র ড্রাইভিং করায় তাঁকে সিগনালে দাঁড়াতে বলেন কর্তব্যরত অফিসার। তাঁকে দাঁড় করিয়ে জরিমানা করার জন্যই গাড়িটির সামনে গিয়ে হাত দেখান ট্রাফিক পুলিশের ওই আধিকারিক। ব্যাস এরপরই দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় মারাত্মক ঘটনা ক্যামেরাবন্দি হল। ট্রাফিক পুলিশ আধিকারিককে বনেটে তুলে প্রায় আধ কিমি ছুটলো গাড়ি । ঘটনায় হাতে চোট পেয়েছেন আধিকারিক গোবিন্দ ব্যাস Govinda Vyas) । এমনকী তাঁর মোবাইল ফোনটিও নষ্ট হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এরপর সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়।শাস্ত্রীনগর থানার (Shastrinagar Police Station) তরফে জানা যাচ্ছে অভিযুক্তর বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ আধিকারিককে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

 

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...