Friday, April 3, 2026

রোহিতের রান না পাওয়ার কারণ খুঁজে পেয়েছেন সেহবাগ, দিলেন সমাধানের পথ

Date:

Share post:

চলতি আইপিএল-এ একেবারেই ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। চলতি আইপিএলে এখনও পযর্ন্ত রোহিতের মোট রানসংখ্যা মাত্র ১৮৪। শেষ দুই ম্যাচে মাঠ ছেড়েছেন শূন্য হাতে। এমনকি শেষ ম‍্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শূন‍্য রান করতেই চলতি আইপিএল এক লজ্জাজনক রেকর্ড গড়েন রোহিত। আইপিএল-এ সবচেয়ে বেশিবার শূন‍্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন রোহিত। আর এবার রোহিতের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা এককালের সতীর্থ বীরেন্দ্র সেহবাগ। বললেন, মানসিক ভাবে কোথাও ওর সমস্যা হচ্ছে।

সম্প্রচারকারী চ্যানেলে রোহিতের অফ ফর্ম নিয়ে সেহবাগ বলেন, “রোহিত বোলারদের বিরুদ্ধে লড়াই করছে না। ওর লড়াই নিজের সঙ্গে। মানসিক ভাবে কোথাও ওর সমস্যা হচ্ছে। এই একই সমস্যা বিরাটের হয়েছিল। কিন্তু ও সেখান থেকে বেরিয়ে এসেছে। রোহিতকেও বেরিয়ে আসতে হবে।”

এরপাশাপাশি সেহবাগ আরও বলেন,”রোহিতের ব্যাটিং টেকনিকে কোনও সমস্যা নেই। আসলে ব্যাট করার সময় ওর মাথায় অনেক প্রশ্ন চলছে। যখন ব্যাটে রান আসে না তখন ব্যাটাররা অনেক কিছু করার চেষ্টা করে। রোহিতও সেটাই করছে। এখন ওর উচিত বল দেখে খেলা। তাড়াহুড়ো না করা। হয়তো একটু ধীরে রান করবে। কিন্তু এক বার বড় রান পেলে আত্মবিশ্বাস বেড়ে যাবে।”

আরও পড়ুন:ফের বিতর্কে রোনাল্ডো, ম‍্যাচ শেষে মেজাজ হারালেন সিআরসেভেন


 

Related articles

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...