Sunday, June 28, 2026

বঙ্গে ‘লোক দেখানো’ রবীন্দ্র-স্মরণ, সংসদে রবীন্দ্রজয়ন্তী পালনে অনুপস্থিত কেন্দ্রীয় মন্ত্রীরা

Date:

Share post:

বঙ্গে লোক দেখানো রবীন্দ্র জয়ন্তী পালন করছে বিজেপি। রবীন্দ্রনাথ জন্মবার্ষিকী উদযাপন করতে বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু ২৫ বৈশাখ কবিগুরুর ১৬২তম জন্ম বার্ষিকীতে সংসদের সেন্ট্রাল হলে একটা মালা দিতেও উপস্থিতি ছিলেন না কোনও কেন্দ্রীয় মন্ত্রী। তৃণমূল (TMC) সাংসদের তরফ থেকে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করা হয়।

মঙ্গলবার, সংসদের সেন্ট্রাল হলে কবিগুরুর মূর্তিতে শ্রদ্ধা জানান রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) এবং লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mandol)। কংগ্রেসের তরফে ছিলেন প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattcharya)। শ্রদ্ধা অর্পণ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

ভোট টানতেই যে বাংলায় রবীন্দ্র জয়ন্তী পালনের ঘটা, সেটা বলছে রাজনৈতিক মহল। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি থেকে বাংলায় গিয়ে রবীন্দ্রজয়ন্তী পালনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। জোড়াসাঁকোতে যেতে পারেন। কিন্তু রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে কবিগুরুর পায়ে শ্রদ্ধা অর্পণ করার জন্য কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সময় হয়নি সংসদের সেন্ট্রাল হলে যাওয়ার। এটাই বিজেপির রাজনীতি। এভাবেই সব কিছুতেই ওরা রাজনীতি করে।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...