Saturday, June 27, 2026

যোগীরাজ্যে বিক্ষোভ চরমে, ১৮ মে থেকে ধর্মঘটে ১০ লক্ষের বেশি সরকারি কর্মী

Date:

Share post:

বাংলায় কেন্দ্রীয় হারে ডিএর(DA) দাবিতে সরকারি কর্মীদের আন্দোলনে ইন্ধন যুগিয়ে চলেছে বিজেপি(BJP)। অথচ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে(Uttar Pradesh) ডিএ তো বটেই পেনশন সহ একাধিক ক্ষেত্রে বঞ্চিত সরকারি কর্মীরা। যার জেরে এবার যোগী সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামতে চলেছে সরকারি কর্মীরা। আগামী ১৮ মে থেকে শুরু হবে এই আন্দোলন। এমনটাই জানিয়েছেন কর্মচারী শিক্ষক সংযুক্ত মোর্চার সাধারণ সম্পাদক শশী মিশ্র। রাজ্যের সরকারি সড়ক পরিবহণ পৌর, প্রাথমিক শিক্ষক সহ বিভিন্ন ইউনিয়নের ১০ লক্ষের বেশি শ্রমিক ও কর্মচারী যোগ দিতে চলেছেন এই ধর্মঘটে।

কর্মচারী শিক্ষক সংযুক্ত মোর্চার দীর্ঘদিনের দাবি পুরানো পেনশন প্রকল্প চালু, জন পরিষেবায় বেসরকারিকরণ ও ঠিকা কর্মী নিয়োগ বন্ধ করা হোক, বেতন কমিসনের সুপারিশ অবিলম্বে কার্যকরকরা হোক। এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে কেন্দ্রীয় হারে ডিএর দাবি জানানো হয়েছে, এছাড়া গত ৫ বছর ধরে বেতন না বাড়ার অভিযোগ করেছেন রাজ্য সড়ক পরিবহণের কর্মীরা। এই সমস্ত দাবির প্রেক্ষিতেই আন্দোলনে নামছে সরকারি কর্মী সংগঠন। এপ্রসঙ্গে সরকারি কর্মী সংগঠনের তরফে জানানো হয়েছে, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন মূলক রাষ্ট্র গঠনের ভূমিকা পরিত্যাগ করে শ্রমিক ও কর্মচারী বিরোধী অবস্থান নিয়েছে। ফলে বেতন কমেছে এবং কাজের নিরাপত্তা কমেছে। কর্মক্ষেত্রের পরিবেশ নষ্ঠ হয়েছে।

সরকারি কর্মীদের অভিযোগ সরকার যেভাবে আমাদের উপরে নতুন পেনশন প্রকল্প চাপিয়ে দিয়েছে তা এককথায় সম্পূর্ণ অগণতান্ত্রিক। পাশাপাশি ঠিকা ও চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ করছে সরকার। এই নীতির বিরোধিতা করলেই সরকারি দমনপীড়নের মুখে পড়তে হচ্ছে। যার জেরেই ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি আমরা। অন্তত ১০ লক্ষের বেশি শ্রমিক আগামী ১৮ মে থেকে এই সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...