Sunday, June 21, 2026

দেউচা পাচামির মানুষের পাশে, ১৭টি বুথে জল-সম.স্যার সমাধানের দায়িত্ব কাঁধে নিলেন অভিষেক

Date:

Share post:

এর আগে তাঁকে জানিয়ে অনেকের সমস্যার সমাধান হয়েছে। সেই কারণে বীরভূমের মানুষ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কাছে পেয়ে দেউচা পাচামি এলাকার মানুষ তাঁদের জলসমস্যার কথা জানান। তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচিতে বীরভূমের (Birbhum) বুধবার মহম্মদ বাজারে দেউচা পাচামি এলাকার গ্রাম পঞ্চায়েতের ১৭ টি বুথে জলের স্থায়ী সমাধানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “আগামী তিনমাস সময় নিচ্ছি। তার মধ্যেই আপনাদের জলের সমস্যা মিটিয়ে দেব।“

এদিন মহম্মদবাজারে জনসংসংযোগ যাত্রায় সেচ কলোনির মাঠে অভিষেকের ভাষণের মধ্যেই সভায় উপস্থিত কয়েকজন স্থানীয় মহিলা বলেন, তাঁদের ভাঁড়কাটা গ্রামে জলের সমস্যা রয়েছে। একথা শুনে মঞ্চে উপস্থিত এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে (Ashish Banerjee) ডেকে বিষয়টি জানতে চান। এই গ্রামে জলের সমস্যা কেন? স্থানীয় পঞ্চায়েতের তরফে বা বিধায়কের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- সেই বিষয়ে মঞ্চেই অভিষেককে বিষয়টি বুঝিয়ে বলেন আশিস। সবটা শুনে তৃণমূল সাংসদ বলেন, “আমি সাময়িক একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমাকে তিনমাস সময় দিন আমি স্থায়ী সমাধানের দায়িত্ব নিলাম।“ তিনি জানান, আগামী দশদিনের মধ্যে ভাঁড়কাটা গ্রামে ১৭টি বুথের প্রত্যেকটিতে একটি করে টিউবয়েল বসবে। অভিষেক বলেন, “যা বলি তা করি। তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখে। আমরা দুয়ারে রেশন করতে চেয়েছিলাম। কিন্তু রেশন ডিলারদের একাংশ মামলা করে। তাই আটকে ছিল। গত মাসে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে। আবার চালু হবে দুয়ারে রেশন।“


 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...