Wednesday, June 24, 2026

মালদহের পরে বীরভূম, বিধানসভায় ১১-০ করার ডাক অভিষেকের 

Date:

Share post:

বীরভূমের জেলা সভাপতি তিহারে বন্দি। সেখানে দাঁড়িয়েই বিধানসভা নির্বাচনে ১১-০ করা ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এখন বীরভূমে রয়েছেন তিনি সেখানে বুধবার, মহম্মদবাজারের সভা থেকে অভিষেক বলেন, “১০টি গোল আমরা দিয়েছি। একটিতে হেরেছি। কিন্তু আগামী নির্বাচনে ১১-০ হবে। আর পঞ্চায়েতকে সামনে রেখে মানুষের আশীর্বাদ আর ভালোবাসাকে পাথেয় করে প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের জিততেই হবে।“

গত বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টি আসনের মধ্যে ১০টিতে জেতে তৃণমূল, একটি যায় বিজেপির দখলে। এবার ১১-তে ১১টিতেই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক। একইসঙ্গে মঞ্চ থেকে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে একযোগে নিশানা করেন অভিষেক। বলেন, “আমরা কথা দিয়ে, কথা রেখেছি। আমরা মিথ্যা কথা মানুষকে বলি না। আমরা বলি না যে, ক্ষমতা এলে ১৫ লক্ষ দেব। তারপর নির্বাচনে জেতার পর কেটে পড়ি না। আমরা বলেছিলাম, ক্ষমতায় এলে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেব। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর, একজনকে নয়, পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য’।“ অভিষেকের কথায়, নরেন্দ্র মোদি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, কোনও প্রতিশ্রুতি পূরণ হয়নি।

 

এদিন ফের অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের গ্রেফতারি প্রসঙ্গে অমিত শাহ ও তার পুত্রকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর মতে, সুকন্যা গ্রেফতার হলে, যে জয় শাহর সম্পত্তি ৮০হাজার গুণ বেড়েছে তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন! এরপরেই মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, আপনারা কেন্দ্রের উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমরা বাংলার রিপোর্ট কার্ড নিয়ে যাব- দেখা যাবে কারা মানুষের স্বার্থে কাজ করেছে। তৃণমূল সাংসদের কথা উন্নয়নের নিরিখে ভোট করুন। এলাকার মানুষে যাঁকে প্রার্থী চান তাঁকে মনোনীত করতেই নিজের প্রার্থী নিজে বাছাই করতে গোপন ব্যালটে ভোটের ব্যবস্থা করছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বার্তা দেন, পঞ্চায়েতে এমন ব্যক্তিকে দরকার, যাঁরা মাথা উঁচু করে দিল্লির চোখ রাঙানির বিরুদ্ধে লড়াইটা করবে। বশ্যতা স্বীকার করবে না।


 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...