Saturday, March 14, 2026

CBI নয়, আস্থা CID-তেই! কনভয়ে ধাক্কা মামলায় হাই কোর্টে শুভেন্দুর বিরোধিতা মৃ.তের পরিবারের

Date:

Share post:

কনভয় (Convoy) বিতর্কে এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আইনজীবী। উল্লেখ্য, চণ্ডীপুর কাণ্ডে (Chandipur) আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের (CBI Investigation) আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। সেই মামলার শুনানি ছিল বুধবার। আলাদা আলাদা আইনজীবী নিয়ে এদিনের শুনানিতে হাজির ছিলেন মৃতের বাবা এবং অনন্যা আত্মীয়রা। এদিন শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার হাই কোর্টে অভিযোগ জানান, কথা দেওয়ার পরেও কনভয়ে সঠিক নিরাপত্তা দেওয়া হয়নি রাজ্যের তরফে। এরপরই আইনজীবী মনে করিয়ে দেন, অভিযোগের মধ্যেই লুকিয়ে রয়েছে রাজনীতি। তবে এদিন শুভেন্দুর আইনজীবী সিবিআই তদন্তের দাবি জানালেও মৃতের পরিবারের তরফে সিআইডি (CID) তদন্তের পক্ষেই সওয়াল করা হয়। এদিন এফআইআর-র (FIR) ওপর স্থগিতাদেশ (Stay Order) চেয়ে হাই কোর্টে আর্জি জানান শুভেন্দুর আইনজীবী। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।

তবে এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) রাজ্যের কাছে জানতে চান, কেন হাই কোর্টের দুটি একক বেঞ্চের নির্দেশের পরেও তা ঠিকমতো রক্ষা করা হয়নি? শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরির কনভয় নিয়ে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরও কেন তা মানা হয়নি? পাশাপাশি চণ্ডীপুরে কনভয় দুর্ঘটনার এফআইআর-এ কেন স্থগিতাদেশ দেওয়া হবে না? আগামী বৃহস্পতিবারের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্যকে। বুধবার শুনানি চলাকালীন একথাই স্পষ্ট করে জানালেন বিচারপতি রাজাশেখর মান্থা।

পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে জানান, আরটি ভেহিকেলস (RT Vehicles), ক্যামেরা ও রুট লাইনিং (Route Lining); এই ৩ টি বিষয় জেড সুরক্ষা বলয়ে সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যের। আর তা না পেয়েই দ্বিতীয়বার রাজ্য পুলিশের কাছে আবেদন করেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু আবদন করলেও রাজ্যের তরফে দেওয়া উত্তরে সন্তুষ্ট হননি। উল্টে শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। কর্তব্যরত কোনও জওয়ানকে এভাবে গ্রেফতার করা যায় না। কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া কোনও কর্তব্যরত সিআরপিএফকে (CRPF) গ্রেফতার ও এক দিন পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চণ্ডীপুরে কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে তুমুল বিতর্ক বাধে। অভিযোগ, শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চণ্ডীপুরের শেখ ইসরাফিল নামে এক যুবকের। বিষয়টি নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ওই কনভয়ের চালক আনন্দকুমার পাণ্ডে চণ্ডীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ।

 

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...