Wednesday, June 24, 2026

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে আরও এক জনস্বার্থ মা.মলা!

Date:

Share post:

বিতর্ক যেন থামতেই চাইছে না। নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে তৃতীয় জনস্বার্থ মামলা (Public interest litigation) দায়ের হল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। বুধবার এই মামলা দায়ের করেন কলকাতা পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূর্ণিমা চক্রবর্তী (Purnima Chakraborty)। তাঁর হয়ে আদালতের এই মামলা করার অনুমতি পান আইনজীবী ব্রজেশ ঝা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শন বাংলায় নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই সিনেমা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে, আশঙ্কা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিল্পী মহলের একাংশ। কেরালা, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে ছবিটিকে ঘিরে নানা অশান্তি হয়েছে। তাই আগেভাগেই সতর্ক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও তাঁর এই সিদ্ধান্ত ঘোষণার পরই কলকাতা হাইকোর্টে এই সিনেমাকে নিষিদ্ধ করার প্রতিবাদে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। তৃতীয় মামলা দায়ের হল বুধবার বিকেলে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...