Saturday, June 20, 2026

কোথায় আছড়ে পড়বে মোকা? জানাল হাওয়া অফিস

Date:

Share post:

ঘূর্ণিঝড় মোকা নিয়ে মৌসম ভবনের বুধবারের সকালের যা আপডেট তাতে অনেকটাই স্বস্তিতে এ রাজ্য। মোকার গতিবিধি বিশ্লেষণ করে আবহবিদরা বলছেন, বাংলার উপকূলে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের খুব বেশি প্রভাব পড়বে না। হাওয়া অফিসের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে চলেছে বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের কিয়াউকিপু দ্বীপের মধ্যবর্তী কোনও জায়গায়। এদিন সকালেও নির্দিষ্ট করে সে জায়গাটিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তা আরও কয়েক ঘন্টা পরই জানা যাবে। তবে বিরাট কোনও দিক পরিবর্তন না হলে এ যাত্রায় রাজ্যের কোনও বিপদ নেই।


আরও পড়ুন:‘মোকা’র প্রভাবে দহনজ্বালা আরও বাড়বে বঙ্গে



এরই মধ্যে দক্ষিণবঙ্গের জন্য খারাপ খবর দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের আট জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর। কয়েকটি জেলায় লু-এর প্রভাব দেখা যেতে পারে।হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও তাপ প্রবাহের সর্তকতা থাকছে। বেলা বাড়লে লু বইতে পারে। বৃহস্পতিবারও লু-এর সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরের মালদা, উত্তর দিনাজপুরে তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে।

 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...