Wednesday, March 18, 2026

মাধ্যমিকের ফলপ্রকাশ ১৯ মে, টুইটে ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

চলতি মাসের ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।এ বছর পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। ৪ মার্চ শেষ হয় ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা। বেলা ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই জানা যাবে ফল।

বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু  টুইট করে এ কথা জানান। টুইটে তিনি লেখেন, আগামী ১৯ মে সকাল ১০টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। তারপর দুপুর ১২টায় পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখা যাবে।

রবীন্দ্র জয়ন্তীর দিনই শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়ে দিয়েছিলেন, সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই ফলপ্রকাশ করে দিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মে মাসে ফলপ্রকাশ করা হবে। সেই অনুযায়ী ১৯ মে ফল প্রকাশিত হতে চলেছে। জানা গিয়েছে, ফলপ্রকাশের জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, তার সবই নেওয়া হয়ে গিয়েছে পর্ষদের।

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...