Saturday, April 4, 2026

সবংয়ে রাম বাম জোটের বৈঠক, কটাক্ষ মানস ভুঁইয়ার

Date:

Share post:

তৃণমূলের অভিযোগ সত্যি প্রমাণ হল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাম বামের জোট হতে চলেছে তা আরও একবার প্রমাণ হয়ে গেল। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি নেতা ও সিপিএম নেতা  সবং ব্লকের  ১২ নম্বর বুড়াল গ্রাম পঞ্চায়েতের উচিতপুর গ্রামে প্রায়  দু’ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করলেন। মঙ্গলবার এর ওই বৈঠকে ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি ও সিপিএম দলের রাজ্য কমিটির সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি হরেকৃষ্ণ সামন্ত।

এবিষয়ে সিপিএম নেতা হরে কৃষ্ণ সামন্ত কিছু বলতে চাননি। বিজেপি নেতা অমূল্য মাইতি জানান, তাঁরা দুজনেই সবং থেকেই রাজনৈতিক পরিচয় পেয়েছেন। ভোটে নির্বাচিত হয়েছেন। তাই সবং এর উন্নয়ন নিয়ে শাসক দলের জাহির করা তথ্য যে ভুল তা মানুষের সামনে তুলে ধরতে বৈঠক করেছেন। এতে অন্যায়ের কিছু নেই।

সবংয়ের ভূমিপুত্র মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া তীব্র কটাক্ষ করে বলেন, সিপিএম বিজেপি হল জগাই-মাধাই। এদের সঙ্গে জুটেছে কংগ্রেসও। রাম আর বামের গোপন আঁতাত রয়েছে তা সকলেই জানেন। রাজ্যবাসীকে বলব আপনারা সতর্ক হন। এদের বিশ্বাস করবেন না। জগাই-মাধাই-গদাই এই তিন মিলে রাজনৈতিক ষড়যন্ত্র করছে বাংলায়। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। রাজনীতিতে জমি না পেয়ে গোপন বোঝাপড়া তৈরি করে ষড়যন্ত্রের রাজনীতি করছে জগাই-মাধাই-গদাইরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...