Saturday, April 4, 2026

বিশ্বভারতীকে ধ্বং.সের চক্রা.ন্ত! প্রতি.বাদে উপাচার্যের কুশপুতুল দা.হ করল বাংলা পক্ষ

Date:

Share post:

বিশ্বভারতীকে ধ্বংস করছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। রবি ঠাকুরের প্রাণের স্পর্শ যেখানে রয়েছে সেখানে আরএসএস (RSS) ও বিজেপির (BJP) সমর্থন নিয়ে নৈরাজ্য তৈরীর চেষ্টা করছেন উপাচার্য। এই অভিযোগ তুলেই এবার বাংলা পক্ষের (Bangla Pokkho) তরফ থেকে এক প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচির আয়োজন করা হলো। সেখানে উপাচার্যের কুশপুতুল দাহ করলেন সংগঠনের কর্মী – সমর্থকেরা।

দিনের পর দিন রবীন্দ্রনাথকে (Rabindranath Tagore) অসম্মান করছে বিজেপি এবং আরএসএস। প্রতিবাদে গর্জে উঠলো বাংলা পক্ষ। উত্তরপ্রদেশের সিলেবাস থেকে রবি ঠাকুরকে বাদ দিয়েছে বিজেপি সরকার। NCERT সিলেবাস থেকেও রবি ঠাকুরকে বাদ দেওয়ার সুপারিশ করেছে আরএসএস। এখানেই শেষ নয় পাটনার রবীন্দ্র চকের নাম বদলে অটল চক করেছে বিজেপি। বাঙালি প্রাণীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কোনও ভাবেই সহ্য করা যায় না, তাই লড়াইটা চলবে জানিয়ে দিল বাংলা পক্ষ। শুধু রবীন্দ্রনাথকে অপমানই নয় এর আগে যেভাবে মা দুর্গাকে অপমান করেছিলেন বিশ্বভারতীর উপাচার্য, তাঁর বিরুদ্ধে সরব হয়ে কলকাতা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)।

রবীন্দ্র জন্মতিথিতে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তী, সহ-সম্পাদক হুমায়ুন মোল্লা এবং উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চলের সম্পাদক মামুদ আলি মন্ডল সহ অন্যান্যরা।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...