Saturday, April 4, 2026

প্রাইমারি শিক্ষক নিয়োগে পর্ষদের ভূমিকায় অ.সন্তোষ ‘সুপ্রিম’ বিচারপতিদের

Date:

Share post:

বুধবার থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) শুরু হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। আর সওয়াল জবাব শুরুর প্রথম দিনেই প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education) ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল দেশের শীর্ষ আদলত। এদিন বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি শুধাংশু ধুলিয়ার বেঞ্চে মামলার শুনানি চলে। শুনানি চলাকালীন পর্ষদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত মেনে নেন প্রাথমিকে অ্যাসিট্যান্ট টিচার (Assistant Teacher) নিয়োগে অনিয়ম হয়েছে।

পাশাপাশি টেটের দুই উর্দু পরীক্ষার্থী কীভাবে বাংলায় অতিরিক্ত নম্বর পেলেন এবং তার জেরে কীভাবে বাংলা স্কুলে শিক্ষকের চাকরি পেলেন এদিন পর্ষদের আইনজীবীকে এমনই প্রশ্ন করেন বিচারপতিরা। আর সেই প্রশ্নের জবাবে পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত স্বীকার করে নেন, “এটা ভুল হয়েছে। ২৭০ জনের মধ্যে দুজনকে যদি ভুল করে নিয়োগ করা হয়ে থাকে তাহলে তাদের বাদ দিয়ে দেওয়া হোক। তদন্ত চলছে, সত্য প্রকাশ পাবে।”

উল্লেখ্য, ইতিমধ্যেই শীর্ষ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই (CBI) ৷ সেখানে বেআইনি আর্থিক লেনদেন নিয়ে একটি শব্দও লেখা হয়নি ৷ তাহলে দুর্নীতির অভিযোগে চাকরি খারিজ করা হল কী করে? এদিন সুপ্রিম কোর্টে এমনই প্রশ্ন তুলেছেন চাকরি খোয়ানো ব্যক্তিদের আইনজীবী৷ তিনি আরও প্রশ্ন করেন, যে ওএমআর শিটে গরমিলের অভিযোগে ২৭০ জনের চাকরি খারিজ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, সেই ওএমআর শিটের ভিত্তিতে কিভাবে ১৮৬ জনকে চাকরিতে বহাল করা হল? বৃহস্পতিবারও এই মামলার শুনানি হবে বিচারপতি অনিরুদ্ধ বোস ও শুধাংশু ধুলিয়ার বেঞ্চে। বাগ কমিটির রিপোর্ট সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার শুনবে সুপ্রিম কোর্ট।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...