Monday, April 13, 2026

দুবাইয়ে ভারতীয় বঙ্গীয় পরিষদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন, উদ্যোগে দ্য কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়া

Date:

Share post:

রবি কবি বিশ্বজনীন, তাই ঠাকুরবাড়ির দুয়ার থেকে দুবাইয়ের (Dubai) মাটি পর্যন্ত রবীন্দ্র জন্মোৎসব (Rabindranath Tagore birthday celebration) পালনে মেতে উঠলো। ভারতীয় বঙ্গীয় পরিষদ (Bharatiya Bangiya Parishad) এবং দ্য কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়ার (The Consulate General of India) যৌথ উদ্যোগে U.A.E তে অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী । বঙ্গীয় পরিষদের সভাপতি মধুসূদন দত্ত চৌধুরীর (Madhusudan Dutta Chowdhury) তত্ত্বাবধানে পরিষদের কালচারাল কমিটি গত ৬ মে ২০২৩- এ এক সুন্দর সন্ধ্যার উপহার দিল।

অনুষ্ঠানটি তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছিল। প্রথমে প্রদীপ নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু। তারপর প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রে রবিঠাকুরের গানের ব্যবহার নিয়ে তৈরি গীতি-আলেখ্য “গানের ওপারে “। পরিকল্পনা ও স্ক্রিপ্ট সামলেছেন এষা সেনগুপ্ত । পরিচালনায় দুবাইয়ের খ্যাতনামা সঙ্গীত শিল্পী সোমদত্তা বসু । দ্বিতীয় পর্যায়ে ছিল রবীন্দ্র নৃত্যনাট্য ‘ভরা থাক স্মৃতি শুধায়ে’। চিত্রাঙ্গদা, শ্যামা ও চণ্ডালিকার প্রেম,প্রত্যাখ্যান ,মিলন , বিরহ , চাওয়া-পাওয়া নিয়ে তৈরি এই আলেখ্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন তনুশ্রী শঙ্করের শিষ্যা সোমদত্তা মুখার্জী । ‘ দেনা পাওনা ‘ নাটক দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি । এই নাটকের চিত্রনাট্য লিখেছিলেন চৈতালি তিওয়ারি এবং নাটকটি পরিচালনা করেন শুভতোষ ব্যানার্জী । এই অনুষ্ঠানটি ভারত সরকারের ‘ আজাদি কা অমৃত মহোৎসবের অন্তর্ভুক্ত ছিল। এষা সেনগুপ্ত জানান, রবীন্দ্রনাথ যে সত্যি বিশ্বকবি তা অনুষ্ঠান চলাকালীন বারবার প্রমাণিত হয়েছে।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...