Tuesday, March 31, 2026

ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের তালিকায় স্থান পেতে চলেছে কবিগুরুর শান্তিনিকেতন

Date:

Share post:

বাংলার মুকুটে নতুন পালক। ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে রবিঠাকুরের শান্তিনিকেতন। এমন খবরই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি। সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করবে ইউনেস্কো।

আরও পড়ুন:দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্ত এবং আর্থিক সাহায্যের নির্দেশ হাইকোর্টের

শান্তিনিকেতন! কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণকেন্দ্র। যা প্রতিটি বাঙালির হৃদয়ের পছন্দের।সেই শান্তিনিকেতনই এবার ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষিত হতে পারে। কারণ ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন ইকোমসের (ICOMOS) তরফে শান্তিনিকেতনের অন্তর্ভুক্তির পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আগামী সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াধে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক সম্মেলন রয়েছে। সেই সম্মেলন থেকেই এই ঘোষণা করা হবে।



টুইটারে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী ভারতের ঐতিহ্যবাহী স্থানগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্নপূরণে আরও একধাপ এগোল। যদিও এবিষয়ে রাজ্যের তরফে কিছু জানানো হয়নি।

 

 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...