Thursday, April 2, 2026

হোস্টেল সফর: ‘বহিরাগত’ রাহুলকে নোটিশ দিল্লি বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

গত সপ্তাহে দিল্লি বিশ্ববিদ্যালয়ের(Delhi University) স্নাতকোত্তর পড়ুয়াদের হস্টেলে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের সঙ্গে সারেন মধ্যাহ্নভোজও। এই ঘটনায় এবার রাহুল গান্ধীকে(Rahul Gandhi) নোটিশ পাঠালো দিল্লি বিশ্ববিদ্যালয়। এই ঘটনায় রাহুলকে বহিরাগত বলে দেগে দেওয়ার পাশাপাশি রাহুলের এহেন আচরণের সমালোচনা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। শুধু তাই নয়, এভাবে হঠাৎ হস্টেলে আসার জন্য রাহুলের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে রাহুলকে।

রাহুল গান্ধীকে পাঠানো নোটিশে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবুক অব ইনফরমেশন অ্যান্ড রুসলের ১৫.১৩ ধারার কথা উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, “হোস্টেলের কোনও আবাসিক হস্টেল চত্বরে পড়াশোনা ও রেসিডেন্ট কাউন্সিল ছাড়া অন্য কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবেন না।” পাশাপাশি ওই নোটিশে আরও লেখা হয়েছে “দিল্লি বিশ্ববিদ্যালয় আইন, ১৯২২ অনুসারে হোস্টেল পরিচালিত হয়। এখানকার আবাসিকদের জন্য বেশকিছু নিয়ম রয়েছে। ‘রুলস অব রেসিডেন্ট’, ‘রুলস অব ডাইনিং হল’ অ্যান্ড ‘গেস্টস’-এর মতো আইন তৈরি হয়েছে হোস্টেল ব্যবস্থাকে সঠিক ভাবে পরিচালনা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য।” রাহুল আসায় সেই নিয়ম ভঙ্গ হয়েছে বলে অভিযোগ।

উল্লেখ্য, গত সপ্তাহে রাহুল গান্ধীর দিল্লি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ছবি ছড়িয়ে পড়তে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের সঙ্গে দুপুরের খাবার খান রাহুল। গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরই ক্ষুব্ধ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাহুলকে বহিরাগত তকমা দেওয়ার পাশাপাশি আগামীদিনে এই ধরনের আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...