Friday, March 13, 2026

শুভেন্দুর কনভয় দু.র্ঘটনা মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় (Convoy) বিতর্কে রাজ্যের কাছে রিপোর্ট (Report) চাইল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ভিআইপিদের নিরাপত্তার (VIP Security) জন্য কী কী ব্যবস্থা করা হয়, তার বিস্তারিত জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। বৃহস্পতিবার হাই কোর্টে এই মামলার শুনানি চলাকালীন বলা হয়, শুভেন্দুর রুট লাইনিং (Route Lining) ও বাকি কী কী বন্দোবস্ত রাজ্যের তরফে করা হয়েছিল, সবটাই আদালতকে জানাতে হবে রাজ্যকে। আপাতত ‘ইয়েলো বুক’ মেনে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি এদিন হাই কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আগামী মঙ্গলবার অবধি কোনও কনভয় সুরক্ষা কর্মীকে পুলিশ ডাকতে পারবে না। উল্লেখ্য, সম্প্রতি কনভয় বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দলবদলু তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চণ্ডীপুরকাণ্ডে তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়ে বুধবারই হাই কোর্টের দ্বারস্থ হন। শুভেন্দুর আইনজীবীর বক্তব্য ছিল, অভিযোগের মধ্যে রাজনীতি রয়েছে। শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার বলেছিলেন, রাজ্য কথা দিয়েও কনভয়ে সঠিক নিরাপত্তার ব্যবস্থা করেনি। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, “প্রথম গাড়িতে বিরোধী দলনেতা ছিলেন। দুর্ঘটনা ঘটে সাত নম্বর গাড়িতে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ভৈরবপুর গ্রামের বাসিন্দা শেখ ইসরাফিলের (৩৩) মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুভেন্দুর কনভয়ের সামনের গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। অভিযোগ, কনভয়ের একটি গাড়ি প্রচণ্ড গতিতে যুবককে ধাক্কা মারার পর ঘটনাস্থলে আর দাঁড়ায়নি। দুর্ঘটনার পরেই সেখান থেকে চলে যায় কনভয়। গুরুতর জখম অবস্থায় ইসরাফিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

 

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...