Friday, June 12, 2026

শুভেন্দুর মুখোশ খুললেন কৃষ্ণ কল্যাণী!

Date:

Share post:

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে এবার বিস্ফোরক রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস (TMC MLA) বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। গতকাল অর্থাৎ বুধবার তাঁর নাম না করে বিধায়কের বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং গয়না উদ্ধার হয়েছে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকী আয়কর দফতরের (Income tax department) বিবৃতি প্রকাশের দাবি জানিয়েছিলেন তিনি। এরপর আজ বৃহস্পতিবার বিরোধী দলনেতার বিরুদ্ধে বিষ্ফোরক হলেন কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। বিরোধী দলনেতাকে লোডশেডিং অধিকারী বলেও সম্বোধন করেন বিধায়ক।

এদিন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক বিরোধী দলনেতাকে লোডশেডিং নেতা বলে জানান। তিনি বলেন, “লোডশেডিং অধিকারীর যদি সৎ সাহস থাকত তাহলে আমার নাম কৃষ্ণ কল্যাণী বলে সম্বোধন করে এই কথাগুলি বলত। উনি যে মিথ্যা কথা বলছেন এবং আমি যে মানহানি মামলা করব, সেটা বুঝতে পেরেই আমার নাম উচ্চারণ করেননি।” তিনি আরও বলেন, “বিজেপির বর্তমান পরিস্থিতি খারাপ হয়েছে বিরোধী নেতার জন্য। আগামী পঞ্চায়েত নির্বাচনের পর আরও মানুষ ওই দল থেকে মুখ ফিরিয়ে নেবেন। নারদা, সারদা থেকে টাকা নেওয়া ওই নেতার জন্যই। ওনাকে বলছি ওয়াশিং মেশিন ফর্মুলা নয়, প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে ফেলুন। আপনার টাকা নেওয়া চেহারা বাংলার মানুষ অনেক আগেই দেখে ফেলেছে।”

উল্লেখ্য, গত ৩ মে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেয় আয়কর দফতর। টানা জেরা ও তল্লাশির পর ইডি আধিকারিকরা বেরিয়ে যান। কিন্তু তখন তাঁরা টাকা উদ্ধারের বিষয়ে কিছুই জানাননি। তাহলে বিরোধী দলনেতা কোথা থেকে এসব উদ্ভট তথ্য পাচ্ছেন?

 

Related articles

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...