Tuesday, March 31, 2026

বাইডেনের বিশেষ আমন্ত্রণ, জুনে মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

চলতি বছরের শুরুর দিকেই খবর পাওয়া যাচ্ছিল ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে(Narendra Modi) নৈশভোজে আমন্ত্রণ জানাতে চলেছেন মার্কিন রাষ্ট্রপতি(US President) জো বাইডেন(Joe Biden)। সেই খবরেই শিলমোহর পড়ল। বুধবার সরকারিভাবে জানা গেল, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে আগামী ২২ জুন ওয়াশিংটন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারত সরকারের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক অংশীদারিত্বের সম্পর্ককে তুলে ধরবে এই সফর। প্রযুক্তি, বাণিজ্য, শিল্প সহ একাধিক ক্ষেত্রে, যেখানে দুই দেশেরই পারস্পরিক আগ্রহ রয়েছে, তা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ পাবেন রাষ্ট্রনেতারা”। পাশাপাশি প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছে কূটনৈতিক মহল। এছাড়া স্বাধীন ও মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে নীতি সংক্রান্ত আলোচনা হতে পারে। কারণ দুই দেশের তরফেই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসনের তীব্র বিরোধিতা করা হয়েছে। সব মিলিয়ে এই নিয়ে আমেরিকায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তৃতীয়বার সাক্ষাৎ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...