Saturday, April 4, 2026

লক্ষ্য মহাজোট: ২৪-এর রণকৌশল সাজাতে বৈঠক পাওয়ার-নীতীশের

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে(Loksava Election) নজরে রেখে ইতিমধ্যেই কোমর বাধতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আর সেই লক্ষ্যে উদ্ধব ও শরদ সাক্ষাতে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে(Mumbai) গিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar) এবং তেজস্বী যাদব(Tejswi Yadav)। প্রথমে ‘মাতশ্রী’তে উদ্ধব ঠাকরের(Uddhav Thakre) সঙ্গে সাক্ষাত করার পর এনসিপি প্রধান শরদ পাওয়ারের(Sharad Pawar) সঙ্গে সাক্ষাত করেন বিহারের এই দুই নেতা। আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোট ও তার রণনীতি ঠিক করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠক সেরে এদিন সাংবাদিক বৈঠক করেন নীতীশ। যেখানে তিনি বলেন, “দেশের গণতন্ত্র রক্ষায় আমাদের একত্রিত হয়ে লড়তে হবে। দেশের বর্তমান অবস্থার দিকে তাকিয়ে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট যে আমরা যদি একত্রিত হই তাহলে বিরোধীরা বিকল্প হিসেবে উঠে আসবে।” একইসঙ্গে নীতীশ কুমার আর বলেন, “বিজেপি যা করছে, তা দেশের স্বার্থে নয় নিজেদের স্বার্থে। তাই বিরোধী দল যত বেশি একত্রিত হবে, ততই জাতির মঙ্গল। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। আমরা একসঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেব”। পাশাপাশি বিরোধী মুখ নিয়ে কথা উঠলে তিনি বুঝিয়ে দেন, বিরোধী জোটে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য অনেকেই রয়েছেন। সেক্ষেত্রে প্রবীণ এনসিপি নেতা শরদ পাওয়ারের কথাও তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে এককাট্টা হতে মরিয়া বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেই জোটের প্রাককথনের লক্ষ্যেই গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করছেন। বুধবার তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করেন। এর আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেন নীতীশ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেও তিনি কলকাতায় এসেছিলেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...