Wednesday, June 24, 2026

এএফসি এশিয়ান কাপে কঠিন গ্রুপে সুনীলরা

Date:

Share post:

বৃহস্পতিবার হয়ে গেল ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের গ্রুপ বিন্যাস। এদিন কাতারের দোহায় হয় এই গ্রুপ বিন্যাস। কঠিন গ্রুপে ভারতীয় ফুটবল দল। গ্রুপ ‘বি’ বিভাগে রয়েছে সুনীল ছেত্রীর দল। ভারত ছাড়াও গ্রুপ ‘বি’-তে রয়েছে সিরিয়া, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়া। যার ফলে বোঝাই যাচ্ছে ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারত। ১২ই জানুয়ারি ২০২৪, আয়োজক দেশ কাতারের সঙ্গে লেবাননের ম্যাচ দিয়ে শুরু হবে এএফসি এশিয়ান কাপ।

এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন কোন দেশ :

গ্রুপ ‘এ’-তে রয়েছে কাতার, চীন, তাজিকিস্তান, লেবানন। গ্রুপ ‘বি’-তে ভারত, সিরিয়া, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়া। গ্রুপ ‘সি’-তে রয়েছে ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, হংকং এবং প্যালেস্টাইন। গ্রুপ ‘ডি’-তে গ্রুপে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া, ইরাক এবং ভিয়েতনাম। গ্রুপ ‘ই’-তে রয়েছে কোরিয়া রিপাবলিক, মালয়েশিয়া, জর্ডান এবং বাহরিন। গ্রুপ ‘এফ’-তে রয়েছে সৌদি আরব, থাইল্যান্ড, কিরগিজস্তান রিপাবলিক এবং ওমান।

 

View this post on Instagram

 

A post shared by Indian Football (@indianfootball)


 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...