Monday, April 6, 2026

রাজস্থানের বিরুদ্ধে নামার আগে নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন রিঙ্কু

Date:

Share post:

আজ ঘরের মাঠ ইডেনে আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রাজস্থান রয়‍্যালস। শেষ ম‍্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ মুহূর্তে দুরন্ত জয় পায় কেকেআর। সৌজন্যে আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং। ইতিমধ্যেই ম‍্যাচ ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করে ফেলেছেন রিঙ্কু। দলকে ভরসা দিচ্ছেন। সেই রিঙ্কুই এবার মুখ খুললেন নিজের পারফরম্যান্স নিয়ে। যাবতীয় কৃতিত্ব দিলেন কেকেআর অ‍্যাকাডেমিকে।

রাজস্থান ম‍্যাচের আগে রিঙ্কু বলেন,” অ‍্যাকাডেমির কঠোর পরিশ্রমের মূল্য পাচ্ছি। অফসিজনে ওখানে আমাদের ক্যাম্প হয়েছিল। ওখানে প্রচুর পরিশ্রম করেছি। উন্নতিও করেছি ব্যাটিংয়ে। স্বাভাবিক শট খেলার চেষ্টা করি। ব্যাটিং পজিশনে ডেথ ওভারে নামতে হয়। তাই অ‍্যাকাডেমিতে এই পজিশনে ব্যাটিং করার জন্য নিজেকে নিংড়ে দিয়েছি।”

সিএসকের বিরুদ্ধে কেকেআর ম্যাচের পর ধোনির সঙ্গে কথা হয় রিঙ্কুর। কী কথা হয়েছে সেকথা জানান রিঙ্কু। এই নিয়ে কেকেআরের তারকা বলেন, ধোনির কাছে জানতে চেয়েছিলাম, কীভাবে নিজের ব্যাটিং আরও উন্নত করা যায়! ধোনির জবাব ছিল, বেশি চিন্তাভাবনা না করে বলের জন্য অপেক্ষা করতে।

আরও পড়ুন:মোহনবাগান ছাড়লেন তিরি, বাগানের নজরে অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপার

 

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...