Saturday, April 4, 2026

হাইকোর্টের প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে গভীর নিদ্রামগ্ন বিরোধী দলনেতা শুভেন্দু!

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান, আর সেখানেই আমন্ত্রিত হয়ে এসে কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে বিভিন্ন মহলে ছিঃ ছিঃ কাণ্ড! সর্বত্র সমালোচনার ঝড়।

আজ, বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিয়েছেন টিএস শিবজ্ঞানম। রীতি মেনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রীতি মেনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু সহ আরও অনেকে।

এই অনুষ্ঠানেই শপথের মাঝে একটি ছবি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে সামনের সারিতে বসে চোখ বন্ধ শুভেন্দু অধিকারীর! গভীর নিদ্রায় মগ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! এই ছবি ভাইরাল হতেই তাঁর সৌজন্যবোধ ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...