Friday, June 26, 2026

জনজোয়ারে ভেসে কঙ্কালিতলায় মায়ের মন্দিরে পুজো দিলেন অভিষেক

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে রাজ্যজুড়ে জনসংযোগে বেরিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। বৃহস্পতিবার ১৭ তম দিনে পড়ল এই কর্মসূচি। উত্তর থেকে দক্ষিণ যেখানেই যাচ্ছেন সেখানেই তৈরি হচ্ছে জনজোয়ার। বর্তমানে বীরভূমে(Birbhum) পালিত হচ্ছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে সেখানে কঙ্কালিতলায় মায়ের মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ যখন মন্দিরে ঢুকছেন তখন মন্দির চত্বর তো বটেই তার আশপাশের এলাকাতেও তিল ধারণের জায়গা নেই। গোটা মন্দির ঘিরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। আট থেকে আশির সেই ভিড়ে সব সম্প্রদায়ের মানুষ হাজির। এদিন তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন এখানে।

এদিন অভিষেক মন্দিরে আসার অনেক আগে থেকেই পুরো ব্যবস্থাপনার তদারকি করছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ( রানা) এবং নানুরের দাপুটে নেতা কাজল শেখ। আর ছিলেন ঐ অঞ্চলের বুথ সভাপতি অভিজিৎ চট্টোপাধ্যায়। তৈরি ছিলেন মূল পুরোহিত ও পালাদার মহাদেব চৌধুরী আর সোমনাথ মিশ্র। এই দুজনে মিলে প্রায় পঁচিশ মিনিট ধরে পুজো করান অভিষেককে। পুজোর পরে মন্দিরের পুণ্য পুকুরের জল মাথায় ভক্তিভরে মাথায় নেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর মন্দির চত্বরে অপেক্ষারত সকলের সঙ্গে কথা বলেন। শুভেচ্ছা বিনিময় করেন। কাপাসটিকূরির রামকৃষ্ণ সারদা মিশন ট্রাস্টের পক্ষ থেকে বিমলা মা ও বাচ্চারা অভিষেকের হাতে কঙ্কালি মায়ের ছবি ও অন্যান্য উপহার তুলে দেন। মিশনের পক্ষ থেকে তাদের জন্য প্রয়োজনীয় একটি ফাইল তুলে দেওয়া হয় অভিষেকের হাতে।

এরপর অভিষেক রওনা হয়ে যান লাভপুরের সভার উদ্দেশ্যে। তার আগে অবশ্য ইলামবাজারে রোড শো করেন। রামনগরে আদিবাসী ও তফশিলি জাতির লোকেদের সঙ্গে কথা বলেন। এরপর বোলপুরের জামবনি মোড়ে রবী ঠাকুরের মূর্তিতে মালা দেন। এদিন লাভপুরের সভায় অভিষেক বন্দোপাধ্যায়ের হাতে লাউ দিয়ে বানানো একতারা – সপ্তম শ্রেণীর একটি মেয়ের হাতে আঁকা তাঁরই একটি অপূর্ব ছবি। তিনদিনের সফরে অন্তরের ভালোবাসা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বীরভূমবাসী বুঝিয়ে দিলেন তারা তৃণমূল কংগ্রেসের পাশে ছিলেন – আছেন – থাকবেন।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...