Monday, April 6, 2026

বীরভূম ছাড়ার আগে কোর কমিটির বৈঠকে একগুচ্ছ নির্দেশ অভিষেকের

Date:

Share post:

জনসংযোগ যাত্রায় বীরভূম সফর শেষে করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রতহীন বীরভূমে শেষ মুহূর্তে জেলা কোর কমিটির সঙ্গে বৈঠক সারেন অভিষেক। সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার কোর কমিটির সকল সদস্য। পাশাপাশি ব্লক সভাপতিরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

এই বৈঠক থেকে জেলা নেতৃত্বকে একগুচ্ছ নির্দেশ দেন অভিষেক। যার মধ্যে মূল কথাই হল পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে হবে। পাশাপাশি পঞ্চায়েতে ভালো ফল করতে হবে বলেও জানান অভিষেক।

সূত্রের খবর এদিন বৈঠকে বীরভূম জেলার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান ও দুবরাজপুরের ব্লক সভাপতি ভোলা মিত্রকে করা সতর্কবার্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন কোর কমিটিকে। তিনদিনের সফর শেষে আজ, শুক্রবার বোলপুর থেকে পূর্ব বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...