Monday, June 8, 2026

The Kerala Story নিষিদ্ধ কেন? রাজ্যকে নোটিশ সুপ্রিমকোর্টের

Date:

Share post:

রাজ্যের কোনও হলে ‘দ্য কেরালা স্টোরি’(The Kerala Story) দেখানো যাবে না। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন ছবি নির্মাতারা। শুক্রবার এই মামলার শুনানিতে ছবি নিষিদ্ধের কারণ জানতে চেয়ে বাংলাকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত(Supreme Court)। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন।

শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “সারা দেশেই তো ছবিটি চলছে। তাহলে পশ্চিমবঙ্গে কেন নিষিদ্ধ করা হবে? সিনেমা হিসাবে ‘দ্য কেরালা স্টোরি’ ভাল না খারাপ, সেই বিষয়ে ভাবার প্রয়োজনই নেই।” এরপরই আদালতের তরফে জানানো হয়, কেন সিনেমাটিকে নিষিদ্ধ করা হয়েছে তার কারণ জানাতে হবে। এই মর্মে নোটিস পাঠানো হবে পশ্চিমবঙ্গকে। এই একই কারনে বাংলার পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে তামিলনাড়ুকেও। দক্ষিণের এই রাজ্য অবশ্য সিনেমাটিকে নিষিদ্ধ না করলেও হলের মালিকদের বিশেষ নির্দেশিকা দিয়ে বলা হয়, পরিস্থিতির কথা মাথায় রেখে তবেই যেন সিনেমাটি হলে দেখানো হয়।

উল্লেখ্য, গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের কোনও হলে ‘দ্য কেরালা স্টোরি’ দেখানো যাবে না। কারণ এই সিনেমায় ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। এমনকি শান্তিশৃঙ্খলাও বিঘ্নিত হতে পারে এই সিনেমার জেরে। রাজ্য সরকারের এই ঘোষণার পরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক ও নির্মাতারা।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...