Tuesday, March 31, 2026

জেল মুক্তির পর এবার স্থায়ী জামিনের আর্জি নিয়ে ইসালামাবাদ হাইকোর্টে ইমরান

Date:

Share post:

আদালত চত্বর থেকে অবৈধ গ্রেফতারির জেরে আদালতের নির্দেশে জেলমুক্তি হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran Khan)। মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে ফের ইসালামাবাদ হাইকোর্টে(Islamabad High Court) উপস্থিত হলেন ইমরান খান। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় স্থায়ী জামিনের আবেদন জানিয়ে ফের আদালতে এলেন ইমরান খান। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার নাগাদ ইসলামাবাদ হাই কোর্টে হাজির হন পাকিস্তান(Pakistan) তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের চেয়ারম্যান ইমরান। আদালতে হাজির হওয়ার পর বিচারবিভাগীয় বিধি মেনে বায়োমেট্রিক পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে কয়েক হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, ইমরান, তাঁর স্ত্রী বুশরা বিবি এবং খান দম্পতির ঘনিষ্ঠ কয়েক জনের বিরুদ্ধে। এই মামলার তদন্ত করছে ‘ন্যাব’ (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো)। এই মামলায় গত ১ মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পাকিস্তান সরকারের অভিযোগ, তার একাধিক বার নোটিশ পাঠানো হলেও ইমরান তার জবাব দেননি। যার জেরেই জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এই মামলাতেই এবার স্থায়ী জামিনের আর্জি জানিয়ে ইসালামাবাদ হাইকোর্টে উপস্থিত হলেন ইমরান খান।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে এই মামলাতেই অভিযুক্ত ইমরান জামিনের আবেদন জানাতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন। সে সময় আদালত চত্বর থেকেই তাঁকে গ্রেফতার করে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী। যদিও বৃহস্পতিবার ইমরানের এই গ্রেফতারিকে ‘অবৈধ’ বলে জানিয়ে দেয় পাক সুপ্রিম কোর্ট। এপ্রসঙ্গে বিচারপতি স্পষ্ট জানান, বিচারবিভাগের দ্বারস্থ হতে যাওয়ার সময় কোনও অভিযুক্তকেই আদালত চত্বর থেকে গ্রেফতার করা যায় না। এর পরেই মুক্তি দেওয়া হয় ইমরানকে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...