Friday, April 3, 2026

পুর নিয়োগ দু.র্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল বিচারপতি সিনহার

Date:

Share post:

পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam) সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) বেঞ্চ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। আর হাই কোর্টের সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। শুক্রবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর সেই মামলা গড়ায় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court of India)। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশে এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। একই সঙ্গে রিভিউ পিটিশনেরও নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সেই মামলা সরিয়ে নেওয়া হয়। পরে মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। আর মামলাটি নতুন বেঞ্চে যাওয়ার পর সেখানে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয় রাজ্যের তরফে। তবে এদিন সেই মামলাতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ বহাল রাখা হল।

এদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় পূর্ববর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, ইডির আবেদনের ভিত্তিতে পুরসভার দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পুরসভার মামলা ওই বিচারপতির বিচারাধীন বিষয় নয়। তবে তিনি কী ভাবে এই নির্দেশ দিতে পারেন? হাই কোর্টের প্রধান বিচারপতি ঠিক করেন কোন বিচারপতি কোন মামলার বিচার করবেন। ওই বেঞ্চে পুরসভার মামলা নেই। তাই এই মামলা শোনার এক্তিয়ার নেই ওই বেঞ্চের।

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...