Thursday, June 25, 2026

বাংলায় ‘ফাটাফাটি’ সিনেমা মুক্তি, তবু প্রিমিয়ারে নেই নন্দিতা রায়!

Date:

Share post:

শহরের অন্যতম ব্যস্ত পরিচালক নন্দিতা রায়(Nandita Ray)। উইন্ডোজ প্রোডাকশনের ছবি মানেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) আর নন্দিতা রায় জুটির ম্যাজিক দেখার জন্য অপেক্ষায় বাঙালি দর্শকরা। আজ শুক্রবার মুক্তি পেল আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী (Abir Chatterjee and Ritabhari Chakraborty) অভিনীত নতুন বাংলা সিনেমা ‘ফাটাফাটি'(Fatafati)। প্রিমিয়ার উপলক্ষে শহরের একটি বিশেষ সিনেমা হলে তারকার মেলা। সবাই আছেন কিন্তু নন্দিতা রায় কোথায়? পরিচালনা প্রযোজনা দক্ষ হতে সামলান যিনি, এত গুরুত্বপূর্ণ একটা দিনে তিনি মিসিং! সবার চোখে মুখে সেই প্রশ্ন ঘোরাফেরা করতে দেখে উত্তর দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে আপাতত হাসপাতালে ভর্তি নন্দিতা রায়। ঘনিষ্ঠ সূত্রে খবর, ধুম জ্বর নিয়ে তিন দিন আগে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। তবে আপাতত আগের থেকে ভাল আছেন তিনি।

দক্ষিণ কলকাতার প্রেক্ষাগৃহে ‘ফাটাফাটি’ ছবির বিশেষ প্রদর্শনীতে নন্দিতা নেই ঠিকই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার প্রথম পরিচালিত হিন্দি ছবির ঝলক মিলেছে শুক্রবার সকালেই। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র মাধ্যমে বলিউডে একসঙ্গে যাত্রা শুরু শিবু -নন্দিতা জুটির। এই ছবির অন্যতম আবিষ্কার মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), বলছেন স্বয়ং পরিচালক।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই ছবির পোস্টার শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিমি , পাশাপাশি টিম ‘ফাটাফাটি’কে শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...